সরাসরি মূল লেখায় যান

ভারত ও চীনে কারখানা খুঁজে দেওয়া

নিজের ব্র্যান্ডে উৎপাদন

কারখানা খোঁজা, স্পেসিফিকেশন মিলিয়ে দেখা আর নমুনা আনানো — পুরোটা আমরা সামলাই। আমাদের নিজেদের গ্লাভস আর শিথ ঠিক এভাবেই বানানো: সাপ্লায়ার চূড়ান্ত করার আগে মিনিটিউব, আইএমভি, বাল কিষাণ আর চীনা কারখানার পণ্যের সাথে লাইন ধরে ধরে মিলিয়ে দেখেছি।

যে সমস্যাটি আমরা সমাধান করি

নিজের ব্র্যান্ডে পণ্য বানাতে গেলে এমন একটা কারখানা বাছতে হয় যেটা আপনি কখনো চোখে দেখেননি, এমন স্পেসিফিকেশনে যেটা যাচাই করা কঠিন, আর এত বড় অর্ডারে যেটা মাল হাতে পাওয়ার আগেই দিতে হয়। প্রথমবার বেশিরভাগ মানুষ দামে নয়, মান মেলাতে গিয়েই ঠকে।

আপনি যা পাবেন

  • যাচাই করা কারখানার তালিকা, কে কী পারে সেটাসহ
  • আপনার চাহিদামতো লেখা স্পেসিফিকেশন
  • বিদেশি ব্র্যান্ডের সাথে লাইন ধরে ধরে তুলনা
  • নমুনা আনানো ও পরীক্ষা করা
  • সর্বনিম্ন অর্ডার, দামের স্তর আর কত দিনে পাবেন
  • প্যাকেট, লেবেল আর ডিজাইনের পরামর্শ

কীভাবে কাজ করে

  1. 1

    পণ্য নির্ধারণ

    কী কাজে লাগবে, কত দামে, কোন মানে।

  2. 2

    অনুসন্ধান ও যাচাই

    ভারত আর চীনে কারখানা বেছে সেগুলো যাচাই করা।

  3. 3

    মানদণ্ড নির্ধারণ

    আপনার ক্রেতারা যে ব্র্যান্ড চেনেন, তার সাথে মিলিয়ে দেখা।

  4. 4

    নমুনা ও চূড়ান্তকরণ

    নমুনা দেখা, তারপর অর্ডার দিয়ে উৎপাদন তদারকি।